Shop Details

সিন্দুরে কাজলে

Author: Saikat Rakshit

ISBN: 978-81-998291-3-8

Published: 2026

Pages: 128

Binding: Hard Bidning

Transletor:

Editor:

240 300
20% off
(0)

অন্ধকার যেন কাটতে কাটে না। মনে হচ্ছে, কোথাও-কোথাও এই মায়াময় প্রকৃতি মানুষকে দেখানোর জন্য এখনো আলো-আঁধারির খেলা খেলছে।



Share:

Product Description:

অন্ধকার যেন কাটতে কাটে না। মনে হচ্ছে, কোথাও-কোথাও এই মায়াময় প্রকৃতি মানুষকে দেখানোর জন্য এখনো আলো-আঁধারির খেলা খেলছে। কখনো শস্যহীন ক্ষেতের আল ধরে, আবার কখনো পাথুরে টাড়ভূমির ওপর দিয়ে, হাঁটতে হাঁটতে, তারা এগিয়ে আসছে। জমাট অন্ধকার চোখে নিয়ে, বুকে নিয়েও। তবু চলা তাদের থেমে যায়নি। চলতে গিয়ে হোঁচট পর্যন্ত খায়নি। অথবা দিশা করতে না পেরে, টাঁড়ের ঢাল বেয়ে নামতে গিয়ে, অন্য কোনো গ্রামের দিকে উজিয়ে চলে যায়নি। তা যাবেই বা কেন? এই মালথোড় গ্রামে বিয়ে হওয়ার পর থেকে এই গ্রামের পথঘাট-টিলাডুংরি-গ্রামঠাকুরের থান, জলাজংলা পুকুর-গাছপালা এমনকি ডুংরির মাথায় মাথায় কস্যকাল ধরে যে জগদ্দল পাথরের সংসার রয়েছে, তাও অন্ধকারে সে আঙুল বাড়িয়ে বলে দিতে পারে। কতদিন সে এখানেও গবাদি নিয়ে এসেছে, যা সচরাচর কেউ আসে না। এতোটা দূরে। বুয়ানের ডাল হাতে নিয়ে একা একা চরিয়েছে ছাগল-ভেড়ির পাল। এখানকার ক্ষেত-খাল-দড়কৈচা মাটি তার এতোটাই চেনা, এতোটাই নিজস্ব।

  • Customer Reviews

No reviews

Add a Review