Discounts up to 40% on new books
Author: Dennis Brutus
ISBN: 978-81-991584-1-2
Published: 2026
Pages: 74
Binding: Paper back
Transletor: Anargha Bongonibashi
Editor:
ডেনিস ব্রুটাস ১৯২৪ সালের ২৮ নভেম্বর জিম্বাবুয়ের হারারে (তৎকালীন সলিসবেরি) শহরে জন্মগ্রহণ করেন। চার বছর বয়সে পরিবারসহ তিনি দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে ফিরে আসেন।
Product Description:
ডেনিস ব্রুটাস ১৯২৪ সালের ২৮ নভেম্বর জিম্বাবুয়ের হারারে (তৎকালীন সলিসবেরি) শহরে জন্মগ্রহণ করেন। চার বছর বয়সে পরিবারসহ তিনি দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে ফিরে আসেন।
ফোর্ট হেয়ার ও উইটওয়াটারস্ট্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে আইন পড়লেও শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেন। কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে কর্মচ্যুত হন। '৫০-এর দশকে তিনি কমিউনিস্ট রাজনীতিতে যোগ দিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রীড়াক্ষেত্রে বর্ণবৈষম্যের বিরুদ্ধে SANROC নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। ফলস্বরূপ, ১৯৬১ সালে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড ও লেখালিখির ওপর নিষেধাজ্ঞা জারি করে তাঁকে গৃহবন্দী করা হয়। তাই, তাঁর প্রথম কাব্যগ্রন্থ Sirens, Knuckles and Boots (১৯৬৩) নাইজেরিয়া থেকে প্রকাশিত হয়। ১৯৬৩ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক সদস্যের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে ভুয়ো পাসপোর্ট সহ মোজাম্বিকে গ্রেফতার হন এবং দক্ষিণ আফ্রিকায় প্রত্যর্পিত হওয়ার সময়ে পালাতে গিয়ে পুলিশের গুলিতে আহত হন। ১৯৬৪ সালে তাঁকে ১৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। মুক্তি পেয়ে নির্বাসনে প্রথমে ব্রিটেনে যান। পরে যুক্তরাষ্ট্রে গিয়ে ১৯৮৩ সালে রাজনৈতিক শরণার্থীর মর্যাদা পান এবং পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ১৯৯০ সালে দেশে ফিরে নাটাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০০৯ সালের ২৬ ডিসেম্বর ক্যান্সারে তাঁর মৃত্যু হয়।
No reviews